জুমার দিনের গুরুত্বপূর্ণ দোয়া
১. দরুদ শরিফ
.png)
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ
উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া আলা আ-লি মুহাম্মাদ।
অর্থ: হে আল্লাহ! হজরত মুহাম্মদ (সা.) ও তাঁর পরিবারবর্গের ওপর রহমত বর্ষণ করুন।
২. ক্ষমা প্রার্থনার দোয়া
رَبِّ اغْفِرْ لِي وَتُبْ عَلَيَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ
উচ্চারণ: রাব্বিগফির লি ওয়া তুব আলাইয়্যা, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।
অর্থ: হে আমার রব! আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী, পরম দয়ালু।
৩. দুনিয়া ও আখিরাতের কল্যাণের দোয়া
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
উচ্চারণ: রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাঁও ওয়া ফিল আখিরাতি হাসানাতাঁও ওয়া কিনা আজাবান নার।
অর্থ: হে আমাদের রব! আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন।
৪. পিতা-মাতার জন্য দোয়া
رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
উচ্চারণ: রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সগিরা।
অর্থ: হে আমার রব! তাঁদের প্রতি দয়া করুন, যেমন তাঁরা শৈশবে আমাকে লালন-পালন করেছেন।
৫. হেদায়াত ও অন্তরের প্রশান্তির জন্য
يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ
উচ্চারণ: ইয়া মুকাল্লিবাল কুলুব, সাব্বিত কলবি আলা দ্বিনিক।
অর্থ: হে অন্তরসমূহের পরিবর্তনকারী! আমার অন্তরকে আপনার দ্বীনের ওপর অটল রাখুন।
জুমার দিনে বিশেষ আমল: বেশি বেশি দরুদ শরিফ পাঠ করুন, সূরা কাহফ তিলাওয়াত করুন এবং নিজের, পরিবার ও সমগ্র উম্মাহর জন্য আন্তরিকভাবে দোয়া করুন।