ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিজ্ঞান বিস্ময় ]
বিজ্ঞান ছড়া

একটুখানি বিজ্ঞান 

শাহানাজ শিউলী 
প্রকাশিত: ১৬:৩৮, ৯ আগস্ট ২০২৬
একটুখানি বিজ্ঞান 
শাহানাজ শিউলী, লিখেছেন- আড়পাড়া, কালীগঞ্জ,ঝিনাইদহ থেকে।

ছোট্ট খুকির প্রশ্ন মনে 
আকাশ কেন নীল? 
আজব দেহ মানব শরীর 
যায় না দেখা দিল। 


বাতাস কেন ডালে নাচে 
পানি নিচেই যায়? 
চুল কাটলে পাইনা ব্যথা 
ব্যথা কেন গায়?

Advertisement


শূন্যে কেমন রকেট ওড়ে 
জাহাজ নদীর বুকে? 
জ্ঞানের মশাল জ্বেলে দিয়ে
আঁধার দেবে রুখে। 


বীজগণিতের চলক করে 
লুকোচুরি খেলা, 
জ্যামিতিতে বসায় যেন 
শত রেখার মেলা। 


ভয়টাকে সব জয় করে আজ 
হাতটা হাতে রাখি, 
নতুন দিনের স্বপ্নগুলো 
বিজ্ঞানেতে আঁকি। 

ডেইলি-বাংলাদেশ/এস এম
লিংক সফলভাবে কপি হয়েছে!