ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিজ্ঞান বিস্ময় ]

বিশাল আকাশ পর্যবেক্ষণ করবে নাসার নতুন টেলিস্কোপ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:০৯, ২৪ আগস্ট ২০২৬
বিশাল আকাশ পর্যবেক্ষণ করবে নাসার নতুন টেলিস্কোপ
নাসার নতুন টেলিস্কোপ ন্যান্সি গ্রেস রোমান স্পেস। ছবি: নাসা

মহাবিশ্বের রহস্য উন্মোচন এবং দূরবর্তী গ্রহগুলোর সন্ধানে নতুন প্রজন্মের মহাকাশ পর্যবেক্ষণযন্ত্র পাঠাতে যাচ্ছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। ‘ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ’ নামের এই অত্যাধুনিক পর্যবেক্ষণযন্ত্রটি আগামী ৩০ আগস্ট মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করবে।

বিজ্ঞানবিষয়ক সংবাদমাধ্যম সায়েন্স ডেইলি ডটকমের এক প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশ সময় বিকেল ৫টা ২৬ মিনিটের পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ কমপ্লেক্স ৩৯এ থেকে এটি উৎক্ষেপণ করা হবে। টেলিস্কোপটিকে মহাকাশে বহন করে নিয়ে যাবে মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের তৈরি শক্তিশালী ‘ফ্যালকন হেভি’ রকেট।

Advertisement

উৎক্ষেপণ মিশনকে সামনে রেখে গত ২১ আগস্ট নাসা, রোমান টেলিস্কোপ প্রকল্প দল এবং স্পেসএক্সের যৌথ অংশগ্রহণে ‘ফ্লাইট রেডিনেস রিভিউ’ বা চূড়ান্ত পর্যালোচনা সম্পন্ন হয়। মিশন কর্মকর্তারা জানিয়েছেন, রকেট, মহাকাশযান ও উৎক্ষেপণকেন্দ্র সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং বর্তমানে টেলিস্কোপটিকে ফ্যালকন হেভির সুরক্ষামূলক আবরণে আবদ্ধ রাখা হয়েছে।

বিজ্ঞানী মহলে ন্যান্সি গ্রেস রোমান টেলিস্কোপকে নতুন এক যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে। এটি একযোগে আকাশের এক বিশাল এলাকা পর্যবেক্ষণ করতে সক্ষম। মহাবিশ্বের ক্রমাগত সম্প্রসারণের কারণ, এর বিবর্তনের ইতিহাস, এবং সৌরজগতের বাইরের গ্রহ (এক্সোপ্ল্যানেট) গবেষণায় এই মিশন এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছে নাসা।

 

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!