ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘জীবনাদর্শ’ সেমিনার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৫, ২৩ আগস্ট ২০২৬
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘জীবনাদর্শ’ সেমিনার
সংগৃহীত ছবি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনাদর্শের ওপর আলোচনা এবং বিশেষ সেমিনারের আয়োজন করেছে আশেকে রাসুল জেনারেল অফিসিয়ালস অর্গানাইজেশন (আর্গো)। গত শনিবার রাজধানীর আইডিইবি মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



সেমিনারে বক্তারা ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের গুরুত্ব তুলে ধরে বলেন, হযরত রাসুল (সা.)-এর আগমন সৃষ্টিজগতের জন্য পরম আনন্দের বার্তা নিয়ে এসেছে। এই পবিত্র দিনে রাসুলপ্রেমীরা যাতে নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে দিনটি পালন করতে পারেন, সে ব্যাপারে সংশ্লিষ্টদের সহযোগিতা আহ্বান জানানো হয়।  ঈদে মিলাদুন্নবী (সা.) পালনে বাধা দেওয়ার নিন্দা জানানো হয় সেমিনারে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী বিশিষ্ট গবেষক ও ধর্মীয় ব্যক্তিত্ব ড. কুদরত এ খোদা। তিনি তাঁর বক্তব্যে মহানবী (সা.)-এর মহান আদর্শ অনুসরণ, আত্মশুদ্ধি অর্জন এবং দৈনন্দিন জীবনে সুন্দর চরিত্র গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি উল্লেখ করেন, "ধর্মীয় মূল শিক্ষা মানুষের আচরণ, চরিত্র ও নৈতিকতার মধ্য দিয়েই প্রতিফলিত হয়।

Advertisement

একই সঙ্গে দেশে সরকারিভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের সূচনা ও প্রচার প্রসারে সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী (রহ.)-এর ঐতিহাসিক অবদানের বিষয়টি তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

আশেকে রাসুল জেনারেল অফিসিয়ালস অর্গানাইজেশনের আহ্বায়ক ড. পিয়ার মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন নেদারল্যান্ডসের স্থায়ী সালিশি আদালতের সাবেক সদস্য বিচারপতি মো. আওলাদ আলী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ড. সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম এবং গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস চ্যান্সেলর প্রফেসর ইমেরিটাস ড. আনিসুজ্জামান৷

এছাড়া বক্তব্য দেন নজরুল গবেষক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন এবং সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ডা. দেওয়ান ফারুকুল ইসলাম, সাবেক যুগ্মসচিব মোহাম্মদ নুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহসানুল হাদী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মো. জিয়াউর রহমানসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও আশেকে রাসুল জেনারেল অফিসিয়ালস অর্গানাইজেশনের  আহ্বায়ক ড. পিয়ার মোহাম্মদ।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!