তরুণদের বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে ও ভাবনার আদান-প্রদানে জনপ্রিয় কিশোর বিজ্ঞান সাময়িকী 'ব্যাপন' (Byapon)-এর বর্ষপূর্তি উপলক্ষে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘লেখক সমাবেশ ২০২৬’। দেশের তরুণ লেখক, বিজ্ঞান সংগঠক এবং বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে কর্মরত একঝাঁক প্রাণবন্ত মানুষের মেলবন্ধনে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাপনের সম্পাদক ড. শামসুল আরিফিন জিলানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়াং সায়েন্টিস্টস অ্যান্ড ইনোভেটরস সোসাইটি (BYSIS)-এর সভাপতি মোসাদ্দেক হোসাইন।
.png)

তিনি জানান ভবিষ্যতের পৃথিবী, প্রযুক্তির সম্ভাবনা এবং বর্তমান সময়ে আমাদের করণীয় নিয়ে নিজের মতামত তুলে ধরেন। একই সঙ্গে তিনি আধুনিক বিজ্ঞানে মুসলিম বিজ্ঞানীদের ঐতিহাসিক অবদান এবং বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের জ্ঞান-বিজ্ঞান চর্চার গুরুত্ব নিয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে আলোচনা ও মতবিনিময়ের একপর্যায়ে জাতীয় কবি কাজী নজরুলের কবিতার পঙক্তি—‘বিশ্ব যখন এগিয়ে চলেছে / আমরা তখনো বসে, / বিবি তালাকের ফতোয়া খুঁজেছি / ফিকাহ ও হাদীস চষে!’ উদ্ধৃত করে বক্তারা বলেন, তথ্য-প্রযুক্তির এই দ্রুতগতির যুগে বিশ্ব প্রতিদিন এগিয়ে যাচ্ছে। আগামী দিনে টিকতে হলে দৌড়ানোর কোনো বিকল্প নেই। বক্তারা এ ধরনের বিজ্ঞানভিত্তিক আয়োজন নিয়মিত করার ওপর জোর দেন এবং বিশ্বাসের আলোয় বিজ্ঞানের দ্যুতি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।