ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

বিশ্ববাজারে বড় পরিসরে বিলিবিলি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:১২, ২৪ আগস্ট ২০২৬
বিশ্ববাজারে বড় পরিসরে বিলিবিলি
ছবি: সংগৃহীত

ইউটিউবের মতো জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্মগুলোর একচ্ছত্র আধিপত্য চ্যালেঞ্জ করতে এবার আন্তর্জাতিক বাজারে বড় ধরনের সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে চীনের জনপ্রিয় ভিডিও বিনিময় প্ল্যাটফর্ম ‘বিলিবিলি’ (Bilibili)। বৈশ্বিক ব্যবহারকারীদের আকৃষ্ট করতে প্রতিষ্ঠানটি তাদের অ্যান্ড্রয়েড অ্যাপের আন্তর্জাতিক সংস্করণ ঢেলে সাজানোর পাশাপাশি নিয়মকানুনও বেশ শিথিল করেছে।

নতুন সংস্করণে নিবন্ধনের ক্ষেত্রে আগে থাকা পাসপোর্ট বা সরকারি পরিচয়পত্র দিয়ে পরিচয় যাচাইয়ের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। এতে বিশ্বের যেকোনো প্রান্তের ব্যবহারকারীরা সহজে যুক্ত হতে পারবেন। বিলিবিলি জানিয়েছে, তাদের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে চীনের কনটেন্টের পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিয়েটরদের ভিডিও একই জায়গায় প্রদর্শিত হবে।

Advertisement

বৈশ্বিক উপস্থিতি জোরালো করতে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ইংরেজি ভাষার ওয়েবসাইট তৈরির কাজ শুরু করেছে এবং বিশ্বজুড়ে নতুন ক্রিয়েটর যুক্ত করার কার্যক্রম জোরদার করেছে। এছাড়া লস অ্যাঞ্জেলেস, লন্ডন, মেক্সিকো সিটি, সাও পাওলো, ইস্তাম্বুল ও টোকিওর মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর ও দর্শকদের সঙ্গে যোগাযোগ বাড়াতে কর্মী নিয়োগ দিচ্ছে প্রতিষ্ঠানটি।

গেমিং, অ্যানিমেশন ও বিনোদনমূলক কনটেন্টের জন্য চীনে দীর্ঘদিন থেকে জনপ্রিয় হলেও বিশ্ববাজারে ইউটিউবের মতো বিশাল নেটওয়ার্কের সঙ্গে লড়াই করা কতটা সহজ হবে, তা নিয়ে বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। বিশেষ করে আন্তর্জাতিক মানের ভিডিও নির্মাতাদের নিজস্ব প্ল্যাটফর্মে ধরে রাখা এবং ব্র্যান্ড পার্টনারশিপ নিশ্চিত করাই হবে বিলিবিলির মূল পরীক্ষা।

 

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!