অনুষ্ঠানে ২০২৬ সালের প্রথম ছয় মাসে গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধিতে অবদান রাখায় ১০ প্রতিষ্ঠানকে ‘রবি এলিট পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। পুরস্কার পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে র্যাডিসন ব্লু চট্টগ্রাম, সিকো অ্যারেনা, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি, বেস্ট ওয়েস্টার্ন এসকেএস চট্টগ্রাম, হক ইলেকট্রনিক্স, ওয়েস্টউড ও সারপ্রাইজ চট্টগ্রাম। চট্টগ্রামের স্থানীয় ডাইনিং সংস্কৃতিতে অবদানের জন্য বারকোড রেস্টুরেন্টকে দেওয়া হয় বিশেষ স্বীকৃতি।
অনুষ্ঠানে আতিথেয়তা, খাবার, ফ্যাশন, স্বাস্থ্যসেবা, ভ্রমণ ও লাইফস্টাইলসহ বিভিন্ন খাতের ২১ প্রতিষ্ঠানের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তি করে রবি। এর ফলে রবি এলিট গ্রাহকদের জন্য বিভিন্ন সেবা ও পণ্যে বিশেষ সুবিধা পাওয়ার সুযোগ আরও বিস্তৃত হবে।
.png)
রবির হেড অব মার্কেটিং শওকত কাদের চৌধুরী বলেন, চট্টগ্রাম রবি এলিটের জন্য গুরুত্বপূর্ণ একটি বাজার। নতুন অংশীদারত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য আরও বেশি মূল্য ও সুবিধা তৈরি হবে বলেও জানান তিনি। রবির এলিট পার্টনার মডেল মূলত টেলিযোগাযোগ সেবার বাইরে গ্রাহকদের দৈনন্দিন জীবনযাপন, বিনোদন, খাবার, ভ্রমণ, স্বাস্থ্য ও কেনাকাটার সঙ্গে ব্র্যান্ডকে যুক্ত করার একটি উদ্যোগ। নতুন অংশীদার যুক্ত হওয়ায় চট্টগ্রামে এই সুবিধার পরিধি আরও বাড়বে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।