ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

শিশুদের মসজিদমুখী করতে রায়েরবাগে ব্যতিক্রমী আয়োজন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৯, ২৯ আগস্ট ২০২৬
শিশুদের মসজিদমুখী করতে রায়েরবাগে ব্যতিক্রমী আয়োজন
সংগৃহীত ছবি

পবিত্র সীরাতুন্নবি (সা.) উপলক্ষে মসজিদে ইনকিলাব সাংস্কৃতিক সংসদ (ইসাস)-এর উদ্যোগে ও বাইতুল ফালাহ্ জামে মসজিদের সার্বিক সহযোগিতায়  ১২ রবিউল আউয়াল এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়; এটি মুসলিম সমাজের শিক্ষা, সংস্কৃতি, নৈতিকতা ও ঐক্য গঠনের অন্যতম কেন্দ্র—এমন বার্তা সামনে রেখে রাজধানীর রায়েরবাগের মুজাহিদনগরে বাইতুল ফালাহ জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা।

 

Advertisement

অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাইতুল ফালাহ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সমাজসেবক তাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন ও সমাজসেবক হাফেজ মাওলানা খুরশিদ আলম চৌধুরী।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কমিটির সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন তপাদার ও সহ-সভাপতি জাকির হোসেন ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাদিকুল ইসলাম। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের মসজিদমুখী করে তুলতে তাদের প্রতি ইতিবাচক ও স্নেহশীল আচরণ জরুরি। ছোট বয়স থেকেই মসজিদকেন্দ্রিক শিক্ষা ও ইসলামী সংস্কৃতির সঙ্গে শিশুদের সম্পৃক্ত করা গেলে তাদের নৈতিক ও আদর্শিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেব মসজিদ পরিচালনা কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা খালিদ হোসেন, হাফেজ আনোয়ার হোসেন, হাফেজ সৈয়দ আহমেদ ও মাওলানা তাকবির হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন জনাব সাদিকুল ইসলাম।

তারা আরও বলেন, বর্তমান ডিজিটাল যুগে শিশু-কিশোরদের মনন, মূল্যবোধ ও নৈতিক চরিত্র গঠনে মসজিদকেন্দ্রিক সমাজব্যবস্থা এবং ইসলামী সাংস্কৃতিক চর্চার গুরুত্ব দিন দিন বাড়ছে।

 

 

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!