পারফরম্যান্সের জন্য এতে রয়েছে ৪ ন্যানোমিটার প্রযুক্তির ৮-কোর ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো প্রসেসর এবং ৮ জিবি এক্সটেন্ডেড র্যাম। কোম্পানির দাবি, সিস্টেম অপটিমাইজেশনের মাধ্যমে ৫০ মাস বা তার বেশি সময় ধরে স্মুথ পারফরম্যান্স ধরে রাখতে সক্ষম ফোনটি।
ক্যামেরা বিভাগেও রয়েছে উল্লেখযোগ্য ফিচার। ৫০ মেগাপিক্সেলের সনি ক্লিয়ার নাইট পোর্ট্রেট ক্যামেরা কম আলোতে ছবি তোলার সুবিধা দেবে। সঙ্গে রয়েছে ৩২ মেগাপিক্সেলের গ্রুপ সেলফি ক্যামেরা। দীর্ঘ ব্যবহারের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে ৭০৫০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। পাশাপাশি আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং থাকায় পানি ও ধুলার বিরুদ্ধে সুরক্ষা মিলবে।
.png)
সিল্ক হোয়াইট ও স্যাফায়ার ব্লু রঙের স্মার্টফোনটি ৮ জিবি+১২৮ জিবি সংস্করণের দাম ৫৯,৯৯৯ টাকা, আর ৮ জিবি+২৫৬ জিবি সংস্করণের দাম ৬৯,৯৯৯ টাকা। ক্রেতারা ৯ মাস পর্যন্ত ০ শতাংশ সুদে হায়ার পারচেজ ও ইএমআই সুবিধাও পাবেন।