ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে সৌদি-তুরস্কের সঙ্গে ইরানের ফোনালাপ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৩, ৬ সেপ্টেম্বর ২০২৬
মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে সৌদি-তুরস্কের সঙ্গে ইরানের ফোনালাপ
সংগৃহীত ছবি

সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক ফোনালাপ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে মতবিনিময় করেন তারা।

ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে পৃথকভাবে কথা বলেন আরাগচি।

Advertisement

ফোনালাপে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং অঞ্চলটিতে উত্তেজনা কমিয়ে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চলমান কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতিও আলোচনায় উঠে আসে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী কর্মকাণ্ডের’ কারণে হরমুজ প্রণালিতে সৃষ্ট নিরাপত্তাহীনতা মোকাবিলার উপায় নিয়েও তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা মতবিনিময় করেছেন।

আঞ্চলিক উত্তেজনা প্রশমিত করা এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয় ফোনালাপে।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!