ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাঙ্গামাটিতে ছাত্রলীগের সাবেক নেতাসহ ১১ জন গ্রেপ্তার

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫১, ৭ অক্টোবর ২০২৬
রাঙ্গামাটিতে ছাত্রলীগের সাবেক নেতাসহ ১১ জন গ্রেপ্তার
রাঙ্গামাটির বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে জেলা ছাত্রলীগের সাবেক নেতা মঈন উদ্দিন শাকিলসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: ডেইলি বাংলাদেশ

রাঙ্গামাটিতে বিশেষ অভিযান চালিয়ে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন শাকিল (৩২) সহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) সকালে শহরের রাজবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে একই দিন সকালে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন তবলছড়ি এলাকার মো. ফারুক (৪৮), স্বর্ণটিলা এলাকার মো. ইলিয়াস রনি (২৮), মো. নাজিম উদ্দিন (২৪), রিজার্ভবাজার এলাকার জাহেদ (২২), পুরাতন হাসপাতাল এলাকার মোসলেম খাঁ ভূট্রো (৫৫), রিজার্ভবাজার এলাকার মো. তালাশি (৩৫), স্বর্ণটিলা এলাকার মো. আবু তালেব (৩৪), শান্তিনগর এলাকার মো. হাসান সুজন (৩০), ওয়াপদা কলোনির মো. নিশান (৩১) এবং সদর উপজেলার বালুখালী ইউনিয়নের নমনী পাড়ার বাঁশি চাকমা (৩৫)।

পুলিশের দেওয়া তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে মাদক কারবারি এবং কয়েকজনকে মাদকসেবী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!