ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

নবীজি (সা.) এর রওজা পরিদর্শনে নতুন সিদ্ধান্ত

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৯:১৩, ২৪ ডিসেম্বর ২০২৩
নবীজি (সা.) এর রওজা পরিদর্শনে নতুন সিদ্ধান্ত
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা বা আল রাওদা আল শরীফা - ফাইল ছবি

মসজিদে নববীতে অবস্থিত বিশ্বনবী হজরত মুহাম্মাদ (সা.) এর রওজা বা আল রাওদা আল শরিফা পরিদর্শনে নতুন নিয়ম আরোপ করেছে সৌদি সরকার। এখন থেকে বিশ্বের মুসল্লিরা ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থানটি বছরে একবার পরিবদর্শন করতে পারবেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

রোববার (২৪ ডিসেম্বর) দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, নবীজির রওজা পরিদর্শনে বছরে ৩৬৫ দিনই অনুমতি দেওয়া হবে। তবে একজন দর্শনার্থী ৩৬৫ দিনের মধ্যে একবারই এটি পরিদর্শনের অনুমতি পাবেন।

মন্ত্রণালয়ের নির্দেশনায় আরো বলা হয়েছে, নবীজির রওজা পরিদর্শনে নুসুক বা তায়াওক্কাল অ্যাপস থেকে অনুমতি নিতে হবে। তবে এক্ষেত্রে করোনায় আক্রান্ত না হওয়ার সার্টিফিকেট প্রদান করতে হবে।

Advertisement

হজরত মুহাম্মাদ (সা.) এর রওজা মোবারক পবিত্র মদিনা নগরীর মসজিদে নববীতে অবস্থিত। এটি আল রাওদা আল শরিফা নামে পরিচিত।

গত ছয় মাস আগে শুরু হওয়া ওমরাহ মৌসুমে প্রায় ১ কোটি মুসল্লি পবিত্র ওমরাহ পালন করবেন বলে আশা সৌদি আরব কর্তৃপক্ষের।

সূত্র: গাল্ফ নিউজ

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!