ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

রমজান শুরুর তারিখ জানাল আরব আমিরাত

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০২:০০, ২৬ ডিসেম্বর ২০২৩
রমজান শুরুর তারিখ জানাল আরব আমিরাত
ফাইল ফটো

২০২৪ সালে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থা। 

এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (ইএএস) জানায়, গণনা অনুযায়ী আগামী বছর ১১ মার্চ (সোমবার) দেশটিতে পবিত্র রমজান শুরু হতে পারে।

এর আগে, ১৩ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের (আইএসিএডি) ওয়েবসাইটে প্রকাশিত হিজরি ক্যালেন্ডারে বলা হয়েছিল, দেশটিতে ২০২৪ সালে রমজান মাস শুরু হবে ১২ মার্চ (মঙ্গলবার)। সে সময় দেশটিতে আবহাওয়া তুলনামূলক ঠান্ডা থাকবে।

Advertisement

তবে ইএএস’র চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, আগামী বছর সংযুক্ত আরব আমিরাতে শীতের মৌসুমে রমজান শুরু হবে। তিনি আরো জানান, ২০৩১ সাল অর্থাৎ ১৪৫৩ হিজরি পর্যন্ত আমিরাতে রমজান মাস শীতকালেই শুরু হবে।

আইএসিএডির ওয়েবসাইটে দেওয়া তথ্যানুযায়ী, ২০২৪ সালে রমজান মাস ২৯ দিন হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। সেই অনুযায়ী, আমিরাতে রমজানের শেষ দিন হবে আগামী বছরের ৮ এপ্রিল।

ইসলামের সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচিত রমজান। এ মাসে সারাবিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য সূর্যোদয়ের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থাকেন। একে বলা হয় সিয়াম সাধনা বা রোজা।

সূত্র: গালফ নিউজ, খালিজ টাইমস

ডেইলি-বাংলাদেশ/জেডআর/জিআর
ট্যাগ: রমজান
লিংক সফলভাবে কপি হয়েছে!