[ আইন-আদালত ]
রমজান পরিবহনের চালক হত্যা: আসামি রিমান্ডে
ফাইল ফটো
রাজধানীর মোহাম্মদপুরে রমজান পরিবহনের চালক মো. রাসেল মাতবরকে পিটিয়ে খুনের অভিযোগে করা মামলায় গ্রেফতার মালঞ্চ পরিবহনের চালক মো. মাহবুবের (২২) একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালতে আসামিকে উপস্থিত করে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
স্বামীকে খুনের ঘটনায় মোহাম্মদপুর থানায় নিহতের স্ত্রী নাজমা আক্তার (৩৫) বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন- মো. রনি (২৪), মাহাবুব (২২), জনি (১৯) ও সালাউদ্দিন (২৫)।
গত ২৫ অক্টোবর রাত সাড়ে সাতটার দিকে মোহাম্মদপুর থানার তিন রাস্তার মোড় হতে আসামি মো. মাহাবুবকে (২২) গ্রেফতার করে পুলিশ।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রিমান্ড
লিংক সফলভাবে কপি হয়েছে!