ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

জামিনে বের হয়ে চাঁদাবাজি: চাপাতি ফাহিম রিমান্ডে 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫০, ৭ অক্টোবর ২০২৩
জামিনে বের হয়ে চাঁদাবাজি: চাপাতি ফাহিম রিমান্ডে 
মো. ফাহিম ওরফে চাপাতি ফাহিম

অস্ত্র ও চাপাতিসহ গ্রেফতার রাজধানীর মিরপুরের চিহ্নিত চাঁদাবাজ মো. ফাহিম ওরফে চাপাতি ফাহিমের (২৬) একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জানা যায়, মাত্র ১০ দিন আগে অন্য মামলায় জামিন নিয়ে কারাগার থেকে বের হয়ে আবারো চাঁদাবাজি করেন তিনি। 

শনিবার আসামি ফাহিমকে আদালতে উপস্থিত করে সাতদিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। রিমান্ড শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহাম্মদ আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের মিরপুর থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এসব তথ্য জানা গেছে। 

এর আগে, শুক্রবার সন্ধ্যায় মিরপুর মডেল থানার শেওড়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করতে গেলে পুলিশকে ছুরিকাহত করে ফাহিম। তার কাছ থেকে একটি চাপাতি ও একটি রিভালবার উদ্ধার করা হয়েছে। মিরপুর মডেল থানা সূত্রে এসব তথ্য জানা যায়।  

Advertisement

মামলার সূত্রে জানা যায়, গ্রেফতার ফাহিম মিরপুরের চিহ্নিত চাঁদাবাজ। সে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নেয়। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই তাকে চাপাতি দিয়ে কোপায়। আবার তার বিরুদ্ধে অভিযোগ করলেও কোপায়। চাঁদাবাজি করার সময় হাতে চাপাতি নিয়ে ঘুরে বলে তাকে চাপাতি ফাহিম নামেই ডাকে সবাই। মাস দুয়েক আগেও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হয় সে। কারাগার থেকে ১০ দিন আগে ছাড়া পায়। ছাড়া পেয়ে আবারো চাঁদাবাজি শুরু করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!