ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

গরম থেকে হাজিদের বাঁচাতে যে প্রযুক্তি ব্যবহার করলো সৌদি

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৪:৫০, ১৫ জুন ২০২৪
গরম থেকে হাজিদের বাঁচাতে যে প্রযুক্তি ব্যবহার করলো সৌদি
ছবি: সংগৃহীত

গতবারের মতো এবারো তীব্র গরমের ভোগান্তি সঙ্গী হচ্ছে হজযাত্রীদের। হজের সময়ে তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। এ অবস্থায় হাজীদের গরম থেকে বাঁচাতে রোড-কুলিং টেকনোলজি ব্যবহার করেছে সৌদি আরব। এই প্রযুক্তি ব্যবহারে রাস্তাগুলো তাপ শোষণ ও নির্গমন ক্ষমতা হ্রাস হয়। ফলে রাস্তা তুলনামুলকভাবে অনেকটাই শীতল থাবে। হাজিদের জন্য হজের অভিজ্ঞতাকে আরও নিরাপদ ও আরামদায়ক করতে উদ্ভাবনী এই প্রযুক্তি ব্যবহার করেছে দেশটি। 

সৌদি রোডস জেনারেল অথরিটির এক মুখপাত্র আব্দুল আজিজ আল-ওতাইবি এই তথ্য জানিয়েছে।

আব্দুল আজিজ আরব নিউজকে বলেন, আমরা রোড-কুলিং টেকনোলজির ক্ষেত্রে যে উপাদানটি তৈরি করেছি তা রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় সবচেয়ে বেশি কার্যকর। কেননা, এটি সূর্যরশ্মিকে প্রতিফলিত করে তাপ শোষণের মাত্রা কমিয়ে সড়কের তাপমাত্রা কমাতে সাহায্য করে। এতে করে রাস্তা ঠান্ডা থাকে, যা পথচারীদের জন্য হজ যাত্রা আরো আনন্দদায়ক করে তোলে। ডেটা দেখা গেছে, শীতল এই উপাদানটি রাস্তার উপরিভাগের তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস কমাতে সাহায্য করেছে।

Advertisement

সূর্যালোকের সংস্পর্শে সড়ক মূলত তাপ শোষণ করে থাকে এবং সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে শোষণ করা এই তাপমাত্রা ৭০  ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। এর ফলে সড়ক তাপ নির্গমন শুরু করে। এই পরিস্থিতি মোকাবিলায় পবিত্র স্থানগুলোর চারপাশের ফুটপাতে ব্যবহারের জন্য তারা এমন একটি শীতল উপাদান তৈরি করেছে যেটি ঐতিহ্যগত পদার্থের তুলনায় কম তাপ শোষণ এবং নির্গমন করে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!