সে হিসেবে আজ মধ্যরাত থেকে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত উল্কাবৃষ্টি দেখার সব থেকে ভালো সময় বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
পারসিউস নক্ষত্রমন্ডলের নামানুসারে এই উল্কাবৃষ্টির নাম পারসেইড। এই উল্কাবৃষ্টির উৎপত্তিস্থল পারসিউস নক্ষত্রমন্ডলে। সুফইট টাটল ধূমকেতু থেকে পারসেইড উল্কাবৃষ্টির উৎপত্তি।
.png)
পৃথিবীর মাধ্যাকর্ষণের প্রভাবে উল্কাপিণ্ডগুলো ঘণ্টায় প্রায় ২৫ হাজার থেকে দেড় লাখ মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। ফলে বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণে এরা জ্বলে ওঠে। তখন আলোর ফুলকি ছড়ায় বলে একে উল্কাবৃষ্টি বলা হয়। তবে পৃথিবীর মাটিতে পড়ার আগেই উল্কা খণ্ডগুলো পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে অনেকে মনে করেন, এ ধরনের বিশাল এক উল্কাখণ্ড বা গ্রহাণুর আঘাতে প্রায় সাড়ে ছয় কোটি বছর আগে পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়েছিল। তবে এ ব্যাপারে ভিন্নতা রয়েছে।