ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিজ্ঞান বিস্ময় ]

পৃথিবী থেকে ১২০০ কোটি আলোকবর্ষ দূরে মিল্কিওয়ে গ্যালাক্সি আবিষ্কার

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ১৬:০৬, ১৩ আগস্ট ২০২০
পৃথিবী থেকে ১২০০ কোটি আলোকবর্ষ দূরে মিল্কিওয়ে গ্যালাক্সি আবিষ্কার
ছবি: সংগৃহীত

পৃথিবী থেকে ১২০০ কোটি আলোকবর্ষ দূরে শিশু মিল্কিওয়ে গ্যালাক্সির সোনালী আলোর বলয় শনাক্ত করা হয়েছে। বুধবার এ ঘোষণা দেন জ্যোতির্বিজ্ঞানীরা। 

এনডিটিভি’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, নতুন নক্ষত্রমালার এই গ্যালাক্সি সিস্টেম ‘বিস্ময়করভাবে স্থিতিশীল’। যা এই মহাবিশ্বের প্রথম দিকের ঘটনাবলী বোঝার জন্য আমাদের সামনে একটি চ্যালেঞ্জ।

Advertisement

এই আবিষ্কারের সাথে যুক্ত ইউরোপিয়ান সাউথদার্ন অবজারভেটরি (ইএসও) জানিয়েছে, এসপিটি ০৪১৮-৪৭ নামে অভিহিত এই শিশু গ্যালাক্সির অবস্থান অনেক দূরে। যেখান থেকে আলো পৃথিবীতে এসে পৌঁছাতে কয়েকশ’ কোটি বছর লেগেছে। আর যে ছবিটি পাওয়া গেছে তা সেই সুদূর অতীতের। 

যখন মহাবিশ্বের বয়স ছিল ১৪০ কোটি বছর, নবজাতক গ্যালাক্সির ছবিটি তখনকার। যা বর্তমান মহাবিশ্ব ও গ্যালাক্সিসমূহ গঠনের বয়সের মাত্র দশ শতাংশ।

ইএসও এক বিবৃতিতে জানায়, চিলিতে অবস্থিত ব্যাপক ক্ষমতা সম্পন্ন আলমা রেডিও টেলিস্কোপ গ্রাভিটেশনাল লেনসিং সিস্টেম ব্যবহার করে এই নবজাতকএসপিটি ০৪১৮-৪৭ গ্যালাক্সির ছবি ধারণ করা হয়।

আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির ঘূর্নমান ডিস্ক এবং স্ফিতির বৈশিষ্ট্যের সাথে এই নবজাতক গ্যালাক্সির মিল রয়েছে। এছাড়া নক্ষত্রগুলো গ্যালাক্সি কেন্দ্রের চারদিকে ঘন সংবদ্ধ অবস্থায় রয়েছে।

ইএসও বলেছে, মহাবিশ্বের প্রাথমিক ইতিহাসে প্রথমবারের মতো এই বর্ণালীবলয় দেখা গেছে। এটি দেখতে আমাদের অতিদূর অতীতের মিল্কিওয়ের মতোই।

গবেষকরা ধারণা করছেন, এই নবীন নক্ষত্র সিস্টেম বিশৃঙ্খল হয়ে পড়বে এবং আমাদের ম্যাচিউর মিল্কিওয়ে গ্যালাক্সির মতো নক্ষত্রগুলো স্বতন্ত্র কাঠামো নিয়ে জটিল গ্যালাক্সিতে পরিণত হবে।

ডেইলি বাংলাদেশ/জেএইচএফ

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!