চীনের ন্যাশনাল স্পেস সায়েন্স সেন্টারের বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, পৃথিবীর কক্ষপথ থেকে গ্রহাণুটিকে দূরে সরিয়ে দিতে চাইলে চীনের তৈরি ২৩টি লং মার্চ ৫ রকেট ছুড়তে হবে। লং মার্চ ৫ রকেট দিয়ে গ্রহাণুর পথ বদলানোর প্রস্তাবটি এসেছে জ্যোতির্বিজ্ঞান জার্নাল ইকারাসে প্রকাশিত একটি গবেষণাপত্রে।
পৃথিবী থেকে ২৯.৩ কোটি কিলোমিটার দূরের এই অন্ধকার কালো গ্রহাণুটির খোঁজ মিলেছিল ১৯৯৯ সালে। এটি বড়সড় পাথরের খণ্ডের মতো। বেনু তেমনই একটি কার্বন সমৃদ্ধ গ্রহাণু। খুবই অন্ধকার। সূর্যের আলোর ৩০ শতাংশ প্রতিফলিত হয় পৃথিবী থেকে। বেনু থেকে হয় মাত্র ৪ শতাংশ।
.png)
বেনু যে পাথরে তৈরি, তা পৃথিবীতে আঘাত হানলে বড় ধরনের ক্ষতি করতে পারে। এই গ্রহাণুটি প্রায় আয়াম্পেরার স্টেট বিল্ডিংয়ের উচ্চতার সমান যা আইফেল টাওয়ারের থেকেও বড়। এটি চওড়াই প্রায় পাঁচটি ফুটবল মাঠের সমান।
বিজ্ঞানীদের মতে, এই গ্রহাণুতে প্রায় ১২০০ মেগা টন তেজস্ক্রিয় শক্তি রয়েছে। যদি এই গ্রহাণুটি পৃথিবীর সঙ্গে সংঘর্ষ ঘটায় তবে এর বিস্ফোরণ হবে জাপানের পারমাণবিক বিস্ফোরণের চেয়ে একশ' গুণ বেশি।
পৃথিবীকে বেনু আঘাত করবে, সে আশঙ্কা ২ হাজার ৭০০ বারের মধ্যে ১ বার। তারপরও গকেষকরা কোনো ধরনের ঝুঁকি নিতে চাচ্ছেন না।