ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিজ্ঞান বিস্ময় ]

আজ পৃথিবীতে ফিরছেন বাণিজ্যিক মহাকাশ মিশনের নভোচারীরা

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ১৬:২২, ২৫ এপ্রিল ২০২২
আজ পৃথিবীতে ফিরছেন বাণিজ্যিক মহাকাশ মিশনের নভোচারীরা
স্পেসএক্সের মহাকাশযান। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের যাওয়া নভোচারীরা পৃথিবীর উদ্দেশে রওনা হয়েছেন। আজ সোমবার যুক্তরাষ্ট্র সময় বেলা ১টায় তারা ফ্লোরিডা উপকূলে অবতরণ করবে। 

অ্যাক্সিওম স্পেসের আয়োজনে এটিই ছিল বাণিজ্যিক লক্ষ্যে প্রথমবারের বেসরকারি মহাকাশ মিশন। এই মহাকাশ মিশনে তিন ব্যবসায়ী ও নাসার সাবেক এক নভোচারী দুই সপ্তাহের বেশি সময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছিলেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, চার নভোচারী নিয়ে মহাকাশ স্টেশন ছেড়ে আসে স্পেসএক্সের মহাকাশযানটি। 

Advertisement

কয়েক কোটি ডলার খরচ করে এ মিশনে অংশ নেওয়া তিন ব্যবসায়ীসহ চার নভোচারীর মূলত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মাত্র আট দিন থাকার কথা ছিল। কয়েক দফায় চার নভোচারী পৃথিবীতে ফেরার চেষ্টা করেছিলেন। কিন্তু বিরূপ আবহাওয়ার কারণেই ফিরতে পারেননি। অবশেষে আজ পৃথিবীতে ফিরছেন তারা।

এ মিশনের নেতৃত্ব দিয়েছেন নাসার সাবেক নভোচারী মাইকেল লোপেজ-আলেগ্রিয়া। তিনি যুক্তরাষ্ট্র ও স্পেনের দ্বৈত নাগরিক। তার সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্রের আবাসন খাতের ব্যবসায়ী ল্যারি কনর, কানাডার ব্যবসায়ী মার্ক প্যাথি ও ইসরায়েলি উদ্যোক্তা ইতান স্টিবল। এই তিনজন অর্থের বিনিময়ে মহাকাশ ভ্রমণে যান।

৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা ১১টা ১৭ মিনিটে স্পেস এক্সে বিশেষ রকেটে করে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে চার নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে যাত্রা করেছিলেন। অ্যাক্সিওমের এ মিশনের আগে ইতিমধ্যে ব্লু অরিজিন ও ভার্জিন গ্যালাক্টিক নামের সংস্থা মহাকাশে যাত্রী পরিবহন করে মনোযোগ আকর্ষণ করেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!