জেমস ওয়েবে তোলা বৃহস্পতির স্বচ্ছ ছবি প্রকাশ
সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির স্বচ্ছ ছবি প্রকাশ করেছে বিশ্বের নতুন ও বৃহত্তম স্পেস টেলিস্কোপ জেমস ওয়েব।
জুলাই মাসে নাসার স্পেস টেলিস্কোপটির ধারণ করা ছবিগুলো সোমবার প্রকাশ করেন বিজ্ঞানীরা।ছবিতে বৃহস্পতির উত্তর-দক্ষিণের আলো ও ঘূর্ণায়মান মেরু ধোঁয়া দেখা যাচ্ছে।
ছবিতে দেখা যায়, পৃথিবীকে গ্রাস করার জন্য যথেষ্ট বড় লাল দাগ বৃহস্পতি গ্রহে রয়েছে, যেটি বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে। অসংখ্য ছোট লাল দাগের পাশাপাশি সেগুলো উজ্জ্বলভাবে দাঁড়িয়ে আছে।
.png)
একটি প্রশস্ত ছবিতে গ্রহের চারপাশে ক্ষীণ বলয় এবং ছায়াপথগুলোর একটি চকচকে পটভূমিতে দুটি ছোট চাঁদ দেখা যাচ্ছে।
টেলিস্কোপের ছবি তোলার সময় পর্যবেক্ষণের নেতৃত্বদানকারী ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞানী ইমকে ডি প্যাটার বলেন, আমরা বৃহস্পতিকে এভাবে কখনো দেখিনি। এটি বেশ অবিশ্বাস্য। আমরা সত্যিই আশা করিনি যে এটি এত ভালো হবে।
ইউএস-ফরাসি গবেষণা দলের মতে, বৈশিষ্ট্যগুলোকে আলাদা করতে ইনফ্রারেড চিত্রগুলো নীল, সাদা, সবুজ, হলুদ ও কমলা রঙে কৃত্রিমভাবে রঙ করা হয়েছিল।