এসএলএস নাসার তৈরি এ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী মহাকাশ যান। চাঁদে মানবজাতির অবতরণের ৫০ বছর পর আবার মানুষকে চন্দ্রপৃষ্ঠে পাঠানোর এ প্রকল্পটির নাম আর্টেমিস। নাসার কর্মকর্তারা মনে করছেন, এতে মূল প্রযুক্তিগত কোনো ত্রুটি নেই।
এসএলএস-এর রকেট একটি ক্যাপসুল বহন করবে। এ ক্যাপসুলের নাম ওরাইয়ন; যা চাঁদের চারপাশে পরিভ্রমণ করবে। তবে এই যাত্রায় কোনও মানুষ থাকবে না। যদি সবকিছু পরিকল্পনামাফিক চলে পরবর্তী মিশনগুলোতে মহাকাশচারীরা যোগ দেবেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এ এসএলএসটি উৎক্ষেপণ হচ্ছে।
.png)
যাত্রা শুরুর পর যানটি দু’ঘণ্টার মধ্যে পৃথিবীর বায়ুমণ্ডল ত্যাগ করবে। নাসার এক্সপ্লোরেশন সিস্টেমস ডেভেলপমেন্টের সহযোগী প্রশাসক জিম ফ্রি বলছেন, পর্যালোচনা থেকে আমরা কোনো নেতিবাচক ফলাফল পাইনি। এ নিয়ে আমাদের মধ্যে কোনো ভিন্নমতও তৈরি হয়নি।