দুই মহাকাশচারী কাই জুঝহে এবং চেন ডং তিয়ানগঙ স্পেস স্টেশনের বাইরে একটি পা রাখার জায়গা তৈরি করেন। জরুরি পরিস্থিতিতে যাতে বাইরে থেকে স্পেস স্টেশনের দরজা খোলা যায়। সেজন্য দরজার একটি হাতলও লাগিয়েছেন তারা। চলতি বছরের শেষ দিকে স্পেস স্টেশনটি সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। চিনের জিনহুয়া সংবাদ সংস্থা সূত্রে এমনই জানানো হয়েছে।
আমেরিকা আন্তর্জাতিক স্পেস স্টেশনের তালিকা থেকে চীনকে বাদ দেওয়ার পর শি জিনপিংয়ের দেশ নিজেদের স্পেস স্টেশন তৈরিতে উদ্যোগী হয়। সেই তিয়ানগঙ তৈরির কাজ এখন শেষের পথে।
.png)
চিনের দুই মহাকাশচারী ছয় মাসের জন্য মহাকাশে গিয়েছেন। তারা স্পেস স্টেশন তৈরির কাজ তদারকি করার পাশাপাশি এই সংক্রান্ত অন্যান্য কাজও করবেন। পৃথিবীতে প্রতিনিয়ত ছবি পাঠানোর কাজও চলবে পাশাপাশি।
Second spacewalk of Taikonauts! Spectacular footage of #Shenzhou14 crew completing the second, 5-hour extravehicular activities.pic.twitter.com/8QOL4yZvK1
সূত্র: আনন্দবাজার