ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিজ্ঞান বিস্ময় ]

হিমালয়ের পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্পের আশঙ্কা বিজ্ঞানীদের

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ১২:০৪, ১০ নভেম্বর ২০২২
হিমালয়ের পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্পের আশঙ্কা বিজ্ঞানীদের
ছবি: অন্তর্জাল

ভূপদার্থবিদরা মনে করছেন, যেকোনো দিন কেঁপে উঠতে পারে হিমালায়। মঙ্গলবার রাত প্রায় দুইটা নাগাদ কেঁপে উঠেছিল নেপাল, দিল্লি-সহ উত্তর ভারতের বেশ কয়েকটি এলাকা। এই সময় রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। ভবিষ্যতে ভূমিকম্পের কোনো সম্ভাবনা রয়েছে কিনা তা নিয়ে গবেষণা করেছেন ওয়াদিয়া ইনস্টিটিউট অফ হিমালয়ান জিওলজির ভূপদার্থবিদ অজয় পাল। 

অজয় পাল জানিয়েছেন, হিমালয়ের পার্শ্ববর্তী এলাকায় ভবিষ্যতে ভূমিকম্পের প্রবল সম্ভাবনা রয়েছে। তিনি বলেন,‘ভারতীয় এবং ইউরেশীয় প্লেটের সংঘর্ষের ফলে হিমালয়ের উৎপত্তি। ভারতীয় প্লেটের উপর ইউরেশীয় প্লেট ক্রমাগত চাপ দিতে থাকায় কম্পনের সৃষ্টি হয়। ঐ এলাকায় ভূমিকম্প হওয়া খুব স্বাভাবিক।’

Advertisement

তিনি আরো জানিয়েছেন, ভবিষ্যতে ভূমিকম্প হলে কম্পনের মাত্রা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, ‘ভবিষ্যতে যে ভূমিকম্পগুলি হবে, সেগুলোর কম্পন মাত্রা সাত বা তার উপরেই থাকবে। কিন্তু কোন সময়ে হবে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। এক মাসের মধ্যেও হতে পারে আবার আগামী ১০০ বছরেও হতে পারে। তাই ঐ এলাকার বাসিন্দাদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন, যাতে তীব্র কম্পনের ফলেও তারা নিজেদের সুরক্ষিত রাখতে পারেন।’

তিনি জানান, জাপানও ভূমিকম্পপ্রবণ এলাকা। কিন্তু সেখানকার মানুষ সুরক্ষার জন্য যথাযথ ব্যবস্থা নিয়ে রেখেছেন। সেজন্য জাপানে ক্ষয়ক্ষতির কম। উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে ভূমিকম্পের সম্ভাবনা বেশি বলে অনুমান করেছেন ভূপদার্থবিদ।

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/এস
লিংক সফলভাবে কপি হয়েছে!