ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিজ্ঞান বিস্ময় ]

মাইকেল জ্যাকসনের গান শুনে নাচে ইঁদুর

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৬, ১৫ নভেম্বর ২০২২
মাইকেল জ্যাকসনের গান শুনে নাচে ইঁদুর
ছবি: অন্তর্জাল

পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বহুল বিক্রিত অ্যালবামের সঙ্গীত শিল্পীদের মধ্যে অন্যতম মাইকেল জ্যাকসন। তার গানের কথা মনে পড়লেই মনে পরে যায় তার নাচের কথা। মাইকেল জ্যাকসনের গান শুনতে শুনকে যে কেউ মনের অজান্তে নেচে ওঠেন। সম্প্রতি বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে দারুণ এক তথ্য, গানের সুরে কেবল মানুষই নয়, ইঁদুররাও উৎসাহী হয়ে নাচতে শুরু করে। 

টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ১০টি ইঁদুরকে নিয়ে গবেষণাটি করেছেন। ইঁদুরগুলোর শরীরে বেতার অ্যাক্সিলোমিটার লাগানো হয়েছিল তারা গানের তালে কীভাবে আর কত বার মাথা নাড়ায় তা পর্যবেক্ষণ করার জন্য। 'সায়েন্স অ্যাডভান্সেস' নামক জার্নালে প্রকাশিত হয় গবেষণাটি। আগে মনে করা হত, গানের ছন্দে তাল মিলিয়ে মাথা নাড়াতে কেবল মানুষই পারে। তবে এই গবেষণায় দেখা গেছে, এই ক্ষমতা ইঁদুরদেরও আছে।

গবেষণার কাজে মাইকেল জ্যাকসনের ‘বিট ইট’ গানটি ছাড়াও আরো ব্যবহার করা হয়েছে, লেডি গাগার ‘বর্ন দিস ওয়ে’, 'কুইন' ব্যান্ডের ‘অ্যানাদার ওয়ান বাইটস্ দ্য ডাস্ট’ এবং মোৎজার্টের একটি পিয়ানো সোনাটা, এবং ‘মেরুন ফাইভ’-এর ‘সুগার’ ইত্যাদি গান ও সুর এই গবেষণার কাজে ব্যবহার করা হয়।

Advertisement

প্রতি মিনিটে ১২০ থেকে ১৪০টি বিটের সঙ্গে মানুষ মানুষের মস্তিষ্ক তাল মেলাতে পারে। সঙ্গীতে প্রায়শই এমন বিট ব্যবহৃত হয়। গবেষণায় দেখা গিয়েছে যে, ইঁদুররা মানুষের মতো প্রতি মিনিটেই ১৩২টি বিটের সঙ্গে তাল মেলাতে সক্ষম। এক্ষেত্রে তাদের কোনোরকম বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়নি। কিন্তু সমীক্ষায় দেখা গেছে যে, যখন গানের লয় ধীর হয়ে যায় বা গতি বাড়ে, তখন তারা তুলনামূলক ভাবে কম সাড়া দেয়।

ইঁদুরের মতো ছোট প্রাণী দ্রুততম লয়ে মানুষের থেকেও বেশি সাড়া দিতে পারে কিনা, তা নির্ধারণ করতেই বিজ্ঞানীরা পরীক্ষাটি করেছিলেন।

ভিডিওটি এখানে

সূত্র: আনন্দবাজার

 

ডেইলি-বাংলাদেশ/এস
লিংক সফলভাবে কপি হয়েছে!