সোলার আলট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপের ক্যামেরায় সূর্যের বিভিন্ন রূপ ধরা পড়েছে। এই উচ্চ ক্ষমতা সম্পন্ন টেলিস্কোপের পাঠানো ছবি ইসরোর মহাকাশ বিজ্ঞানীদের বিভিন্নভাবে সাহায্য করবে। বিশেষ করে সূর্যের চুম্বকীয় বায়ুমণ্ডলের গতিবিধি বুঝতে এই ছবিগুলি সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে পৃথিবীর জলবায়ুর উপর সৌর বিকিরণের প্রভাবের উপর নিয়ন্ত্রণ আনতেও সাহায্য করবে বলে মনে করছেন মহাকাশ বিজ্ঞানীরা।
উল্লেখ্য, ইসরোর সৌরযান আদিত্য এল ওয়ানের সঙ্গে থাকা এই উচ্চ ক্ষমতা সম্পন্ন টেলিস্কোপ সুট তৈরি করা হয়েছে পুনের ইন্টার-ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সে। এই হাই-টেক টেলিস্কোপ তৈরির কাজে সাহায্য করেছে ইসরো, দ্য মণিপাল একাডেমি অব হায়ার এডুকেশন, কলকাতা IISER-এর সেন্টার ফর এক্সিলেন্স ইন স্পেস সায়েন্স ইন্ডিয়ান, বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজিক্স, উদয়পুরের সোলার অবজারভেটরি (ইউএসও-পিআরএল) এবং অসমের তেজপুর বিশ্ববিদ্যালয়।
.png)