ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিজ্ঞান বিস্ময় ]

২০২৪ সালে ঘটবে ৪ সূর্য ও চন্দ্রগ্রহণ: কোথায় কখন ঘটবে

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ১৫:১৩, ১৫ ডিসেম্বর ২০২৩
২০২৪ সালে ঘটবে ৪ সূর্য ও চন্দ্রগ্রহণ: কোথায় কখন ঘটবে
অলংকরণ: ডেইলি বাংলাদেশ

জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতির্বিদ্যার দৃষ্টিকোণ থেকে ২০২৪ সাল খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ২০২৩ সালের মতো, আগামী বছরও চারটি গ্রহণ ঘটতে চলেছে। এর মধ্যে দুটি চন্দ্র ও দুটি সূর্যগ্রহণ হবে।

পঞ্জিকা অনুসারে ২০২৪ সালে সূর্য ও চন্দ্রগ্রহণ কখন ঘটবে জেনে নিই-

২০২৪ সালের প্রথম গ্রহণ: প্রথম গ্রহণ হবে চন্দ্রের। নতুন বছরের প্রথম আংশিক চন্দ্রগ্রহণ হবে ২৫ মার্চ, সোমবার।

Advertisement

২০২৪ সালের দ্বিতীয় গ্রহণ: দ্বিতীয় গ্রহণও পড়েছে ৮ এপ্রিল। ক্যালেন্ডারে সেদিনও পড়েছে সোমবার৷ সেদিন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

২০২৪ সালের তৃতীয় গ্রহণ: ২০২৪ সালের তৃতীয় গ্রহণ দৃশ্যমান ১৮ সেপ্টেম্বর, বুধবার৷ সেদিন চন্দ্রের খণ্ডগ্রাস হবে। 

২০২৪ সালের চতুর্থ ও শেষ গ্রহণ: শেষ সূর্যগ্রহণ দেখা যাবে ২ অক্টোবর, বুধবার।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!