ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিজ্ঞান বিস্ময় ]

বরফখণ্ড ভেঙে বেরিয়ে আসার দৃশ্য দেখালো নাসা

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ১৬:১১, ১৮ ডিসেম্বর ২০২৩
বরফখণ্ড ভেঙে বেরিয়ে আসার দৃশ্য দেখালো নাসা
ব্রুন্ট আইস সেলফে ভাঙন। ছবি: নাসা

মাঝে মধ্যেই মহাকাশ থেকে পৃথিবীর অসাধারণ সব ছবি তোলে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এবারও তেমন কিছু ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করল তারা। পাশাপাশি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনও (আইএসএস) এই দিন কিছু ছবি শেয়ার করেছে। এককথায় ছবিগুলো নজরকাড়া।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by NASA Earth (@nasaearth)

ব্রুন্ট আইস সেলফে ভাঙন

Advertisement

যেমন চলতি বছরের জানুয়ারি মাসের একটা ছবির কথা না বললেই নয়। চলতি বছরের শুরুতে অ্যান্টার্কটিকায় একটি বরফখণ্ড ভেঙে বেরিয়ে আসে ব্রুন্ট আইস সেলফ থেকে। প্রায় ১৫৫০ বর্গকিমি আয়তন ছিল বরফখণ্ডের। যা আদতে নিউ ইয়র্ক শহরের দ্বিগুণ। ২৬ জানুয়ারি নাসা ওই ছবি শেয়ার করে তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে। এ-৮১ নামের বরফখন্ডটি ভেঙে বেরিয়ে আসে সমুদ্রে মিশে যায়।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by NASA (@nasa)

এইটটি মাইল বিচ

অন্য আরেক পোস্টে অস্ট্রেলিয়া বিখ্যাত সমুদ্র উপকূল এইটটি মাইল বিচের ছবি তুলেছে নাসা। তার পাশেই ছিল আরেকটি জলাভূমি — মানদোরা সল্ট মার্শ। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে আর্থ ক্যাম ক্যামেরা দিয়ে এই ছবি তোলা হয়। ছবিটিতে দেখা যায়, সমুদ্রের জল এক জায়গায় এসে মিলিয়ে যাচ্ছে। সেখানেই ঘন বাদামি রঙের সৈকত শুরু হচ্ছে।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by NASA (@nasa)

স্পেসএক্স থেকে পৃথিবী

আগস্ট মাসের শেষে ওই ছবিটি শেয়ার করা হয়।‌ নাসার শেয়ার করা ছবিতে দেখা যায় পৃথিবীর এক মনভোলানো রূপ। তবে তা তোলা হয় মহাকাশযান স্পেসএক্সের জানালা থেকে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!