ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ সোশ্যাল মিডিয়ায় ]

এক রানওয়েতে একই সময়ে দুটি বিমান উঠা-নামার ভিডিও ভাইরাল

সোশ্যাল মিডিয়া ডেস্ক
প্রকাশিত: ২০:২৫, ১০ ফেব্রুয়ারি ২০২০
এক রানওয়েতে একই সময়ে দুটি বিমান উঠা-নামার ভিডিও ভাইরাল
ভিডিও থেকে নেয়া

অবিশ্বাস্যই বলা যায় যে, একই রানওয়েতে সামান্য দূরত্বের ব্যবধানে দু’টি বিমান, একটি টেকঅফ করছে অন্যটি ল্যান্ডিং। একই সময়ে এ দুটি বিষয় ডেকে আনতে পারত ভয়ঙ্কর বিপদ। তবে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মীরা ঠাণ্ডা মাথায় কাজ করায় অবশেষে কিছুই হয়নি।

এক টুইটার হ্যান্ডেলে সম্প্রতি ভিডিওটি পোস্ট হয়েছে। এতে দেখা যাচ্ছে একই রানওয়েতে অল্প দূরত্বের ব্যবধানে দু’টি বিমান, একটি টেকঅফ করছে অন্যটি ল্যান্ডিং। একটি বিমান পাশের রানওয়ে থেকে ওড়ার জন্য মেন রানওয়েতে আসছে, তখনো ওড়ার জন্য পর্যাপ্ত গতি তুলতে পারেনি। তখনই সেই রানওয়েতে নামার জন্য আকাশে এসে হাজির অন্য বিমানটি।

ভিডিওটি দেখলে এক সময় মনে হবে সত্যিই ধাক্কা লেগে যাবে। কিন্তু না, সেই সময় বিমান দুটির মধ্যে বেশ কয়েক মিটারের দূরত্ব ছিল। 

Advertisement

ভিডিওটি ৮ ফেব্রুয়ারি আপলোড হয়েছে টুইটারে। এ পর্যন্ত ভিডিওটি প্রায় পাঁচ লাখ ১৫ হাজার বার দেখা হয়েছে। তবে ভিডিওটি কবে, কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে সে বিষয়ে তথ্য দেওয়া হয়নি পোস্টটিতে।

ভিডিও দেখতে ক্লিক করুন

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!