মার্কিন যুক্তরাষ্ট্রের মেশিগানের একটি ফার্মে অভিনব পন্থায় করোনাকে বিদায়ের আকুতি করা যায়। ১৩ একর জমির মধ্যে থাকা ফসলের মাঝে লেখা হয় ‘করোনা চলে যাও’।
জনসনের বিশাল কুমড়োর খামারে লেখা ছবিটি ফেসবুকে পোস্ট করা হয়। ছবিটি পোস্টের পর মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। ছবির নিচে নানা ধরনের মন্তব্য করেছেন অনেক নেটিজেন।
.png)
নেটিজেনরা অস্বাভাবিক আবদার দেখে বিস্মিত হয়ে পড়েন। কেউ বলেন, আমরা এটি ভালোবাসি। দয়া করে করোনাকে জরুরি রাস্তাটি বলে দিন।
আরেকজন বলেন, ২০২০ সালে আমরা সবকিছু হারিয়ে ফেলছি। অন্যজন বলেন, ওএমজি! এটি অসাধারণ ও বিশাল কাজ।