ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ সোশ্যাল মিডিয়ায় ]

কোটি টাকার মার্সিডিজে সংসার বেঁধেছে পাখি (ভিডিও)

সোশ্যাল মিডিয়া ডেস্ক
প্রকাশিত: ২৩:২১, ১৪ আগস্ট ২০২০
কোটি টাকার মার্সিডিজে সংসার বেঁধেছে পাখি (ভিডিও)
ছবি- সংগৃহীত

অন্য কোনো জায়গা পছন্দ হয়নি, কোটি টাকার গাড়িই হলো পছন্দ। আর তাই তো সেখানে খড়কুটো দিয়ে বাসা বাঁধল দুটি পাখি।

তবে গাড়ির মালিকের তাতে কোনো আপত্তি নেই। বরং তিনি যা করলেন তাতে আপনি প্রশংসা না করে পারবেন না। কারণ এ ঘটনার পর পাখি দুটির যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য সব রকম ব্যবস্থা করেন ওই ব্যক্তি।

সম্প্রতি ওই ব্যক্তি দেখেন, তার ২ কোটি ২৮ লাখ টাকা মূল্যের প্রিয় মার্সেডিজ-এএমজি জি৬৩ এসইউভি-র বনেটের উপর পাখি বাসা করেছে। পাখির বাসা দেখেই তিনি বুঝতে পারেন, এতে ডিম দেবে পাখি দুটি। অতিথি এই পাখির পরিবারের যাতে কোনো অসুবিধা না হয় তার সব রকম ব্যবস্থা করা হয়। 

Advertisement

তিনি গাড়িটিকে ঘিরে দেন। তার কর্মচারীদের নির্দেশ দেন, যাতে পাখিগুলির কোনো অসুবিধা না হয়। সেই সঙ্গে তিনি পাখির পরিবারের ওপর দূর থেকে নজর রাখার জন্য ক্যামেরার ব্যবস্থাও করেন। দূর থেকে ক্যামেরায় তাদের গতিবিধি রেকর্ড করেন।

এদিকে দূর থেকে ক্যামেরায় রেকর্ড হওয়া সেই ভিডিও পরে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়। সেখানেই দেখা যাচ্ছে পাখিগুলি ডিম পেড়েছে। পরে দেখা যায় সেই ডিম ফেটে কীভাবে দুটি বাচ্চা বেরিয়ে আসছে। 

স্বাভাবিকভাবেই এমন ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি। সেই সঙ্গে গাড়ির মালিকের অকুণ্ঠ প্রশংসা করেছেন প্রকৃতি প্রেমীরা।

ভিডিওটি দেখতে <<<এখানে>>> ক্লিক করুন

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!