ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ সোশ্যাল মিডিয়ায় ]

বাচ্চাদের মতো বোতল থেকে দুধ খাচ্ছে মাছ, ভিডিও ভাইরাল

সোশ্যাল মিডিয়া ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৬, ১২ মে ২০২১
বাচ্চাদের মতো বোতল থেকে দুধ খাচ্ছে মাছ, ভিডিও ভাইরাল
ভিডিও থেকে সংগৃহীত

পৃথিবীতে প্রতিদিন কতই না আজব ঘটনা ঘটতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতি মুহূর্তেই নানান ধরণের ভিডিও ভাইরাল হয়ে থাকে। ভাইরাল এসব ভিডিও প্রতিদিনই মানুষের বিনোদন দিয়ে থাকে। কাজের ব্যস্ততার ফাঁকে কিছুটা সময় পেলেই এসব স্যোশাল মিডিয়ায় চোখ চলে যায়।

নেটদুনিয়ায় মানুষের নানারকম কাজকর্মের পাশাপাশি পশুপাখি কিংবা বন্যপ্রাণীদের নানারকম মজাদার ভিডিও ভাইরাল হতে দেখা যায়। তবে এ বিষয়ে কিন্তু কোনভাবেই পিছিয়ে নেই জলজ প্রাণীরাও। নেটদুনিয়ায় প্রায়ই জলজ প্রাণীদের নানারকম মজাদার ভিডিও দেখা যায়। সম্প্রতি নেটদুনিয়ায় এমনই একটি ভিডিও ব্যাপকহারে ভাইরাল হয়। আর ভিডিওটি একটি গোল্ডফিশের।

Advertisement

ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি একটি বাচ্চাদের দুধের বোতল নিয়ে পানির মধ্যে ফেলছে। এরপর পানির মধ্যে একটি গোল্ডফিশ দেখা যাচ্ছে। তারপরই দেখা যায়, পানির মধ্যে দুধ ফেলতেই গোল্ডফিশ বোতলে মুখ লাগিয়ে বাচ্চাদের মত করে খাচ্ছে। দেখে মনে হয়, ঠিক যেন একটি বাচ্চা দুধ খাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও শেয়ার হতেই এটি ভাইরাল হয়ে যায়। সেইসঙ্গে নেটনাগরিকদের মন ছুঁয়ে নেয় এই ভিডিও। এরইমধ্যেই প্রায় ৫০ হাজারেরও বেশি মানুষ এই ভিডিও দেখেছেন। পাশাপাশি শেয়ারও করেছেন অনেকেই। সঙ্গে মজাদার কমেন্টও করেছেন নেটিজনরা।

ভিডিওটি দেখতে <<এখানে>> ক্লিক করুন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!