দেশ ছাড়িয়ে এবার লন্ডনে ক্যাফে খুলছেন ভাইরাল সেই চাওয়ালা
বছর দুয়েক আগে এক সাধারণ চা বিক্রেতার চোখের জাদুতে মুগ্ধ হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম। মুহূর্তে ভাইরাল হয়ে সাধারণ চা বিক্রেতা থেকে রাতারাতি হয়ে গেলেন ‘আরশাদ খান চাওয়ালা’।
ভারতীয় সংবাদমাধ্যম আন্দবাজার পত্রিকা’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, সাধারণ এই চা বিক্রেতা আরশাদ এখন ইসলামাবাদে ঝাঁ চকচকে রেস্তোরার মালিক। এবার নিজের দেশ ছাড়িয়ে তার চায়ের জাদু নিয়ে এবার লন্ডনেও ক্যাফে খুলতে চলেছেন আরশাদ খান চাওয়ালা। গতকাল আন্তর্জাতিক চা দিবসে আরশাদ খান চাওয়ালা জানান, এ বছরই লন্ডনে একটি চা ক্যাফে খুলবেন তিনি।
.png)
লন্ডনে চায়ের ক্যাফে খোলার খবর নিজেই জানিয়েছেন ফেসবুকে। লিখেছেন, ‘লাগাতার প্রচেষ্টা এনে দিতে পারে শক্তি এবং উন্নতি। কাফে চাওয়ালা এ বছরের শেষে লন্ডনে প্রথম আউটলেট খুলতে চলেছে
২৩ বছরের আরশাদের বাড়ি ইসলামাবাদে। যদিও তিনি নিজের পরিচয় দেন ‘আরশাদ খান চাওয়ালা’ হিসাবেই। এরইমধ্যে ইসলামাবাদে তিনি খুলেছেন ক্যাফে। তার নাম দিয়েছেন ‘কাফে চাওয়ালা’। ইসলামাবাদের তাঁর কাফেতে ১৫-১২টি ডিশ রোজ তৈরি হয় বলেও জানিয়েছেন তিনি।