ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ সোশ্যাল মিডিয়ায় ]

ক্যামেরাতেই তরুণকে কষে চড় সাংবাদিকের, ভাইরাল ভিডিও

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৪, ১২ জুলাই ২০২২
ক্যামেরাতেই তরুণকে কষে চড় সাংবাদিকের, ভাইরাল ভিডিও
ছবি: সংগৃহীত

ক্যামেরার সামনে এক তরুণকে কষিয়ে চড় মেরেছেন সাংবাদিক। এ ঘটনার ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

গত ৯ জুলাই ঈদুল আজহার দিন ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। টুইটারে ভিডিওটি পোস্ট করা হলে তা দাবানলের মতো ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যাচ্ছে, এক পাকিস্তানি সাংবাদিক একটি ছেলেকে ক্যামেরা চলাকালীন চড় মারছেন।

Advertisement

জানা গেছে, চড় মারা তরুণের ‍বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেছেন ঐ সাংবাদিক। ধৈর্য হারিয়েই তিনি তরুণকে চড় মারেন। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সাংবাদিক ক্যামেরায় একটি বাইট দিচ্ছিলেন। তখন তার পাশে দাঁড়িয়ে থাকা তরুণ এমন কিছু বলে বা করে যাতে তিনি রেগে গিয়েছিলেন। এরপরই পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে তিনি চড় মারেন। যদিও ঠিক কী কারণে সাংবাদিক চটে গিয়েছিলেন তা নিশ্চিত করা যায়নি।

এদিকে, ইন্টারনেটের একটি অংশ ভিডিওটি দেখার পরে বিভ্রান্ত হয়ে পড়েছিল। কারণ, তারা বুঝতে পারেনি যে কী কারণে সাংবাদিকটি তরুণকে চড় মারেন। 

একজন টুইটে লেখেন, নিশ্চয় কোনো অসভ্য আচরণ করেছিল তরুণটি’। 

আরো একজন লেখেন, অনেকক্ষণ ধরে সাংবাদিককে বিরক্ত করছিল এই তরুণটি। ২-৩ বার বারণ করা সত্ত্বেও সে থামেনি’।

একজন আবার লেখেন, হিংসা কোনো কিছুর জবাব হতে পারে না।

>>ভিডিও দেখাতে এখানে ক্লিক করুন<<

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!