বাংলাদেশকে হারাতে ধর্মীয় গুরুর শরণাপন্ন রবি শাস্ত্রী!
বাংলাদেশের কাছে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হেরে একেবারে বিপদেই পড়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। তাই উপায়ন্ত না পেয়ে সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচের আগে ভিন্ন এক পথ বেছে নিলেন কোচ রবিশাস্ত্রী!
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, দ্বিতীয় ম্যাচের আগে ধর্মীয় গুরু বাপা মোহান্ত স্বামীর সঙ্গে দেখা করেছেন ভারতীয় দল। তার কাছ থেকে ম্যাচের আগে আশীর্বাদ নিয়েছেন শাস্ত্রীসহ দলের কয়েকজন খেলোয়াড়।
.png)
একটি সূত্র নিশ্চিত করেছে, শাস্ত্রীর সঙ্গে ছিলেন বাঁহাতি ওপেনার শিখর ধাওয়ানসহ বেশ কয়েকজন ক্রিকেটার। এছাড়া শাস্ত্রী তার টুইটার অ্যাকাউন্টে নিজেই ধর্মীয় গুরুর সঙ্গে বসা দুইটি ছবি আপলোডও করেছেন।
সূত্র বলছে, স্বামী নারায়ণের মন্দির ভ্রমণে রবি শাস্ত্রীর সঙ্গে গিয়েছিলেন শিখর ধাওয়ানসহ দলের কয়েকজন খেলোয়াড়। তখন বাপা মোহান্ত স্বামীর কাছে আশীর্বাদ প্রার্থনা করেন। বাপা পুরো সিরিজের জন্য ভারতীয় দলকে আশীর্বাদ করে দিয়েছেন এবং সবার সুস্বাস্থ্যের জন্য দোয়া করেছেন।
এদিকে বৃহস্পতিবারের ম্যাচ হারলেই প্রথমবারের মতো নিজ দেশে হারতে হতো টি-টোয়েন্টি সিরিজ। তাই প্রথম ম্যাচ হারের কারণেই কি তড়িঘড়ি করে ধর্মীয় গুরুর শরণাপন্ন হয়েছেন কি না- এমন কিছু নিশ্চিত করে জানাননি ভারতের কোচ। তবে ঘটনাটি মিলে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসের শিকার হচ্ছেন রবি শাস্ত্রী।
অন্যদিকে দুই দলের একটি করে জয় থাকায় আজ রোববারের ম্যাচটি হবে শিরোপা নির্ধারণী। প্রথম ম্যাচে পরাজয়ের পর সমতা ফেরানো ম্যাচে রোহিত শর্মার বীরোচিত ৮৫ রানের ইনিংসে ৮ উইকেটের বড় জয় পায় ভারত।
রবি শাস্ত্রীর টুইটারে পোস্ট দেখতে <<<এখানে >>> ক্লিক করুন