ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

টটেনহ্যাম অধ্যায় শেষ হলো পচেত্তিনোর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪৪, ২০ নভেম্বর ২০১৯
টটেনহ্যাম অধ্যায় শেষ হলো পচেত্তিনোর
ছবি : সংগৃহীত

সাউদাম্পটন ছেড়ে ২০১৪ সালে মাউরিসিও পচেত্তিনো দায়িত্ব নেন টটেনহ্যাম হটস্পার্সের। তারপর থেকেই স্পার্সের সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক এই আর্জেন্টাইন কোচের। তার ইতি ঘটল ২০১৯ সালে এসে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচের বিরতির শেষভাগে এসে পচেত্তিনোকে বহিষ্কার করল স্পার্স ।

‘আমরা এই বিষয়টা অনেক গুরুত্বের সঙ্গে নিয়েছি। আর বোর্ড এই বিষয় নিয়ে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছে। গেল মৌসুমটা দারুণ ভাবে শেষ করার পর চলতি মৌসুম পুরোটাই হতাশাজনক আমাদের জন্য। আর এই কারণেই তাকে অব্যহিত দেয়ার কথা ভেবেছি আমরা।’ স্পার্স প্রেসিডেন্ট ড্যানিয়েল লেভি এমনটাই বলেন।

গেল মৌসুমে অনেকটা রূপকথার মতোই স্পার্সকে নিয়ে গিয়েছিলেন উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে।  যদিও স্পার্সকে শিরোপা খরা থেকে মুক্তি দিতে পারেননি এই ট্যাক্টিশিয়ান।  লিভারপুলের কাছে হেরে রানার আপ হয়েই শেষ করতে হয়েছিল।

চলতি মৌসুমে লিগ টেবিলে ১৪তম স্থানে অবস্থান করছে স্পার্স। ২০১৯-২০২০ মৌসুমে ১২ ম্যাচের মধ্যে জয় মাত্র তিন ম্যাচে, হেরেছে চার ম্যাচে আর ড্র বাকি ৫ ম্যাচে। লিগে এমন বাজে শুরুর কারণেই তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে স্পার্স বোর্ড।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!