ডা. সালাম জানান, সাকিবের বাবা মাসরুর রেজা শুক্রবার করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করান। রোববার দুপুরে তার রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি বাসায় আইসোলেশনে আছেন। বাড়তি নিরাপত্তার জন্য তার মাগুরার কেশব মোড়ের বাড়ি লকডাউন করা হয়েছে।
তিনি আরো জানান, মাশরুর রেজার শারীরিক অবস্থা ভালো। এখনই হাসপাতালে চিকিৎসা নেয়ার প্রয়োজন নেই। তবু তাকে নিয়মিত ফলোআপে রাখা হচ্ছে।
.png)