[ খেলা ]
সপ্তম ব্যাটসম্যান হিসেবে জো রুটের অনন্য রেকর্ড
জো রুট
শ্রীলংকার বিপক্ষে গল টেস্টের প্রথম ইনিংসে ২২৮ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন জো রুট। একই দলের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৮৬ রান করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক। এবার চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে দেড় শতাধিক রানের ইনিংস খেলেছেন তিনি। এর মাধ্যমে টেস্ট ইতিহাসের সপ্তম ব্যাটসম্যান হিসেবে অনন্য এক রেকর্ড গড়েছেন রুট।
টানা তিন টেস্টে ব্যাক টু ব্যাক ১৫০+ রানের ইনিংস খেলে ডন ব্র্যাডমান-জহির আব্বাসদের কাতারে উঠে এসেছেন জো রুট। এর আগে এই রেকর্ড গড়েছিলেন যথাক্রমে ওয়ালি হ্যামন্ড (১৯২৯), ডন ব্র্যাডম্যান (১৯৩৭), মুদাসসার নাজার (১৯৮৩), জহির আব্বাস (১৯৮৪), কুমার সাঙ্গাকারা (২০০৭) ও টম লাথাম (২০১৯)।
এর আগে নিজের শততম টেস্টে সেঞ্চুরি করে টেস্ট ক্রিকেটের এলিট লিস্টে জায়গা করে নেন জো রুট। চেন্নাইয়ে ভারতের বিপক্ষে শতরান দিয়েই ক্যারিয়ারের শততম টেস্ট স্মরণীয় করে রাখলেন তিনি। এদিক থেকে ইংলিশ অধিনায়ক নবম ক্রিকেটার, যিনি এমন মাইলস্টোন ম্যাচে সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছেন। এর পাশাপাশি তৃতীয় ব্রিটিশ ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন রুট।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!