ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

২০২৩ সাল পর্যন্ত খেলতে চান বুফন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:০২, ৪ মার্চ ২০২১
২০২৩ সাল পর্যন্ত খেলতে চান বুফন
গিয়ানলুইগি বুফন

জুভেন্টাস গোলরক্ষক গিয়ানলুইগি বুফন ২০২৩ সালের জুনের মধ্যে অবসর গ্রহনের বিষয়টি নিশ্চিত করেছে। তার আগে ফুটবলকে বিদায় জানানো কোন পরিকল্পনা নেই বলেও স্বীকার করেছেন।

৪৩ বছর বয়সী এই অভিজ্ঞ ইতালিয়ান গোলরক্ষকের সঙ্গে তুরিনের ক্লাবটির চুক্তি চলতি মৌসুমের পরেই শেষ হয়ে যাচ্ছে।  ইতালিয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। 

দ্য গার্ডিয়ান পত্রিকায় দেয়া এক সাক্ষাতকারে বুফন বলেছেন, আমার দিকে তাকালে দেখতে পাবে এখানে সর্বোচ্চ একটি সময় বেঁধে দেয়া আছে যা ২০২৩ সালের জুনে শেষ হবে। সত্যিকার অর্থে এটাই সর্বোচ্চ। তবে এমনও হতে পারে চার মাসের মধ্যেই আমি খেলা শেষ করে দিতে পারি।

Advertisement

২০০৬ সালের বিশ্বকাপ জয়ী ইতালি দলের সদস্য বুফন জুভেন্টাসের হয়ে ১০টি সিরি-আ শিরোপাও জিতেছেন। এর আগে ২০১৭ সালে তিনি বলেছিলেন ২০১৮ সঙ্গে হয়ত অবসর গ্রহণ করতে পারেন। কিন্তু ঐ বছর জুভেন্টাসে ফিরে আসার আগে তিনি এক বছরের জন্য পিএজিতে খেলেছিলেন। 

এ বছর সব ধরনের প্রতিযোগিতায় জুভেন্টাসের হয়ে মাত্র ১০টি ম্যাচ খেলেছেন। তার স্থানে জুভেন্টাসের এক নম্বর গোলরক্ষক হিসেবে এরমধ্যেই নিজেকে প্রমান করেছেন ওজিচে সিজিসনি।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!