ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভালো করেও খারাপের শঙ্কায় রবি শাস্ত্রী!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:২৯, ১৩ জুলাই ২০২১
ভালো করেও খারাপের শঙ্কায় রবি শাস্ত্রী!
রবি শাস্ত্রী

ক্রিকেট ছাড়ার পর নানা ভূমিকায় কাজ করা রবি শাস্ত্রী বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। কোচ হিসেবে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে ভালোই সাফল্য পাচ্ছেন তিনি। তবে এরপরও স্বস্তিতে থাকার সুযোগ পাচ্ছেন না তিনি। বরং আছেন গদি হারানো শঙ্কায়!

রবি শাস্ত্রীর অধীনে এখন পর্যন্ত আইসিসির কোনো শিরোপা জিততে পারেনি ভারত। সবশেষ ২০১৯ সালে ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে হেরে ভারত বিদায় নেয়। কাঙ্ক্ষিত সাফল্য না পেলেও ঠিকই শাস্ত্রীর চাকরির মেয়াদ বাড়ানো হয়। 

অক্টোবর-নভেম্বরে আরব আমিরাতে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ। বিগত কিছু আসরে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি ভারত। এবার যদি টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হতে না পারে, তখন চাকরি হারানোর সম্ভাবনা রয়েছে রবি শাস্ত্রীর। এমনটিই বলেছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার রিতিন্দর সিং সোঁধি। 

Advertisement

রিতিন্দর বলেন, শুনতে খারাপ লাগবে কিন্তু খেলোয়াড় হিসেবে রবি শাস্ত্রীর পারফরম্যান্স মোটেও ভালো ছিল না। কোচ হিসেবে ভালোই কাজ করছে। তবে ট্রফি জেতার হিসাব ধরলে ও ব্যর্থ। সামনে টি-২০ বিশ্বকাপ। সেখানে যদি ভারত জিতে যায়, তাহলে শাস্ত্রীকে সরানো অসম্ভব হবে 

তিনি আরো বলেন, আমরা বহুদিন একটা ট্রফির অপেক্ষায় আছি। ট্রফি জিতলেই একমাত্র শাস্ত্রীর প্রাপ্তি পূর্ণ হবে। এদিকে রাহুল দ্রাবিড়কে প্রধান কোচ করে শ্রীলংকা সফরে ওয়ানডে ও টি-২০ সিরিজে অংশ নেয়ার জন্য শিখর ধাওয়ানের নেতৃত্বে ভারতের একটি দল পাঠানো হয়েছে।

রিতিন্দর যোগ করেন, এটা রবি শাস্ত্রীর জন্য খুবই চাপের। বিশ্বকাপ না জিতলে হয়তো চাকরি হারাবেন তিনি। দলের ও তার নিজের জন্য এবার ভারতের শিরোপা জেতা অত্যন্ত জরুরি। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!