[ খেলা ]
বসুন্ধরা কিংসকে আয়োজক করলো না এএফসি
ফাইল ফটো
এএফসি কাপ ফুটবলের নিজেদের গ্রুপ পর্বের ম্যাচের আয়োজক হওয়ার জন্য আবেদন করেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তবে আগামী মাসে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্ট আয়োজনে বসুন্ধরার আবেদনে সাড়া দেয়নি এএফসি।
এএফসি সোমবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে, ‘ডি’ গ্রুপের খেলাগুলো অনুষ্ঠিত হবে মালদ্বীপে।
‘ডি’ গ্রুপে বসুন্ধরা কিংস ছাড়াও খেলবে ভারতের মোহনবাগান, মালদ্বীপের স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব এবং প্লে-অফ থেকে উঠে আসা একটি দল।
.png)
১৫ আগস্ট অনুষ্ঠিত হবে ভারতের ব্যাঙ্গালুরু এফসি ও মালদ্বীপের ঈগলস ক্লাবের মধ্যে প্লে আপ ম্যাচ। ওই ম্যাচের বিজয়ী দল যোগ দেবে গ্রুপ পর্বে। গ্রুপ পর্বের খেলা শুরু হবে ১৮ আগস্ট থেকে।
গ্রুপ সেরা দশটি খেলবে ইন্টার জোনাল সেমিফাইনালে।
ডেইলি-বাংলাদেশ/আরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!