ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মিলারের ব্যাটে আইরিশদের হারালো প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:১৮, ২৩ জুলাই ২০২১
মিলারের ব্যাটে আইরিশদের হারালো প্রোটিয়ারা
ডেভিড মিলার -ফাইল ফটো

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচের শুরুটা দারুণ করেছিল আয়ারল্যান্ড। তবে ডেভিড মিলারে ঝড়ো ব্যাটিংয়ে ৪২ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে নিলো সফরকারীরা দক্ষিণ আফ্রিকা।

বৃহস্পতিবার রাতে ডাবলিনের মালাহিডে টস জিতে আগে ব্যাট করে মিলারের ৪৪ বলে৭৫ রানের ঝড়ো ব্যাটিংয়ে ১৫৯ রানের সংগ্রহ করে প্রোটিয়ারা। জবাবে ১৯.৩ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায় আইরিশরা।

ব্যাট করতে নেমে প্রথম ওভারে শূন্য ২ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা, ১০ ওভারের মধ্যে মাত্র ৫৮ রানে হারায় ৫টি উইকেট। সেখান থেকে ঝড়ো ব্যাটিং করে দলকে লড়াই করার পুঁজি এনে দেন মিলার।

Advertisement

ছয় নম্বরে ব্যাটে নেমে ৪৪ বলে ৭৫ রানের ইনিংস খেলেছেন কিলার মিলার। জশুয়া লিটলের করা ইনিংসের শেষ ওভারেই হাঁকান ৪টি ছক্কা। যার সুবাদে ১৫৯ রানে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।

এরপর জর্ন ফরচুইন ও তাবরাইজ শামসির বোলিং তোপে পুরো ২০ ওভারও খেলতে পারেনি আয়ারল্যান্ড। ৪ ওভারে ১৬ রান খরচ করেছেন ফরচুইন, শামসির খরচা ১৪ রান। দুজনই নিয়েছেন ৩টি করে উইকেট।

আয়ারল্যান্ডের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ২৪ রান করেছেন শেন গেটকেট, জর্জ ডকরেলের সংগ্রহ ২০ রান। দুই অঙ্ক ছাড়াতে পেরেছেন ৫ জন ব্যাটসম্যান।

শনিবার সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!