[ খেলা ]
স্ত্রীকে সঙ্গে নিয়ে ঈদের শুভেচ্ছা জানালেন নাসির
স্ত্রীর সঙ্গে নাসির
ভক্ত-সমর্থকদের কোরবানীর ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন। বৃহস্পতিবার দিবাগত রাতে স্ত্রী তামিমা তাম্মির সঙ্গে যুগল ছবি পোস্ট করে সবাইকে শুভেচ্ছা জানান তিনি।
বিয়ের পর স্ত্রীর সঙ্গে এটাই নাসিরের প্রথম কোরবানির ঈদ। ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে স্ত্রী তামিমার সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন নাসির। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এ বছরের ঈদ সবার জন্য বয়ে আনুক আনন্দ ও সুখ-সমৃদ্ধি। আল্লাহ সবাইকে অনুগ্রহ করুন। ঈদ মোবারক।’
গত ১৪ ফেব্রুয়ারি রাজধানীর একটি রেস্তোরাঁয় তামিমা সুলতানার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাসির হোসেন। সেই বিয়ে নিয়ে নানা জটিলতার সৃষ্টি হয়েছিল। তবে বর্তমানে বেশ সুখেই আছেন দুজন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!