ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আশা জাগিয়েও এএফসি কাপ থেকে বসুন্ধরার বিদায়

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৫, ২৪ আগস্ট ২০২১
আশা জাগিয়েও এএফসি কাপ থেকে বসুন্ধরার বিদায়
ছবি: সংগৃহীত

শুরুতেই গোল করে আশা জাগিয়েছিল বসুন্ধরা কিংস। তবে শেষ পর্যন্ত আর পারলো না। এটিকে মোহনবাগানের বিপক্ষে ড্র করে হতাশা নিয়ে এএফসি কাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

আজ জিতলেই এএফসি কাপের নকআউট পর্বে উঠে যেতো বসুন্ধরা কিংস। মঙ্গলবার মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত বাঁচা-মরার লড়াইয়ে দলটি মোহনবাগানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে।

আন্তঃজোনাল সেমিফাইনালে উঠতে হলে কিংসের প্রয়োজন ছিল জয়। ম্যাচের ২৮ মিনিটে ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজ দর্শনীয় এক গোল করে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জয়ের স্বপ্নও দেখিয়েছিলেন। কিন্তু লিড ধরে রাখতে পারেনি তারা।

Advertisement

৬২ মিনিটে মোহনবাগানের অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড ডেভিড উইলিয়ামস গোল করে ম্যাচে সমতা ফেরান। শেষ পর্যন্ত এই ফল বজায় রেখে নকআউট পর্বে উঠে যায় ভারতীয় ক্লাবটি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই লাল কার্ড দেখেন বসুন্ধরা কিংসের সুশান্ত ত্রিপুরা। বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় বাংলাদেশের ক্লাবটিকে। মোহনবাগান পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে সর্বশক্তি প্রয়োগ করে শেষ পর্যন্ত সেরা হয়েই গ্রুপ মিশন শেষ করে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!