ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফাইনালে গ্যালারি ভর্তি দর্শক চায় ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৫, ২৮ সেপ্টেম্বর ২০২১
ফাইনালে গ্যালারি ভর্তি দর্শক চায় ভারত
ফাইল ফটো

মহামারি করোনা ভাইরাসের কারণে মাঠে নেই দর্শক। সংক্রমণ রোধের লক্ষ্যে নতুন নিয়ম করে মাঠে ফেরানো হচ্ছে অল্প কিছু দর্শক। কখনো তা মোট হিসেবের ৫০ বা ৬০ শতাংশ। তবে আসন্ন বিশ্বকাপের ফাইনালে অন্তত পূর্ণ গ্যালারি দর্শক রাখতে চায় আয়োজক ভারত।

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে ভারতে এবারের বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও তা নিরপেক্ষ ভেন্যুতে করার সিদ্ধান্ত নেয় ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। 

আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া আসরটির পর্দা নামবে ১৪ নভেম্বর দুবাইয়ে ফাইনালের মাধ্যমে। ওমান ও আমিরাতের কয়েকটি ভেন্যুতে আয়োজিত হবে পুরো আসরটি।

Advertisement

করোনা ভীতি থাকলেও বেশ কিছু বিধি মেনে মাঠে দর্শক ফেরানোর অনুমতি রয়েছে আয়োজক দেশের। আমিরাতে চলমান আইপিএলেও মাঠে থাকছে সীমিত পরিসরের দর্শক। বিশ্বকাপেও অল্প দর্শক মাঠে ফেরাতে পারবে ভারত। 

তবে অন্তত বিশ্বকাপের ফাইনালে পূর্ণ দর্শক মাঠে ফেরাতে চায় ভারত। আর সে লক্ষ্যে আমিরাতের বোর্ডের সঙ্গেও কথা বলেছে বিসিসিআই।
বর্তমানে আইপিএলের বাকি অংশে বিসিসিআই ও এমিরাটস ক্রিকেট বোর্ডের নতুন সিদ্ধান্ত অনুযায়ী আবুধাবির স্টেডিয়ামে ২০,০০০ ধারণক্ষমতার পরিবর্তে ১২,০০০ দর্শক।

দুবাইয়ে ২৫,০০০ হাজারের পরিবর্তে ১৫,০০০ এবং শারজায় ১৬,০০০ দর্শক থাকার অনুমতি রয়েছে। তবে আসন্ন বৈশ্বিক আসরটির ফাইনাল ১৪ নভেম্বরে পুরো ২৫ হাজার দর্শক মাঠে ফেরাতে চায় ভারত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!