গত সপ্তাহে সিরি আ’য় সাম্পদোরিয়ার বিপক্ষের ম্যাচে ঊরুতে চোট পান দিবালা। ওই ম্যাচে দলের প্রথম গোল করার পর অস্বস্তি অনুভব করায় কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন জুভেন্টাস ফরোয়ার্ড।
ওই চোটের কারণেই গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে ১-০ গোলে জুভেন্টাসের জয়ের ম্যাচে খেলতে পারেননি ২৭ বছর বয়সী ফুটবলার।
.png)
তবে আন্তর্জাতিক সূচির আগে দিবালা সেরে উঠবে বলে আশায় ছিল আর্জেন্টিনা। তাই কাতার বিশ্বকাপ বাছাইয়ের তিন ম্যাচের জন্য তাকে নিয়েই ৩০ জনের দল ঘোষণা করেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। কিন্তু শেষ পর্যন্ত তাকে পাচ্ছে না দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
আগামী ৮ থেকে ১৫ অক্টোবর আন্তর্জাতিক বিরতিতে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ প্যারাগুয়ে, উরুগুয়ে ও পেরু।
দক্ষিণ আমেরিকার বাছাইয়ে ৮ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। শতভাগ সাফল্যে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।