ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মাঠ ছেড়ে গ্যালারিতে উঠে বিয়ের প্রস্তাব ক্রিকেটার দীপক চাহারের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৩১, ৮ অক্টোবর ২০২১
মাঠ ছেড়ে গ্যালারিতে উঠে বিয়ের প্রস্তাব ক্রিকেটার দীপক চাহারের
মাঠ ছেড়ে গ্যালারিতে উঠে বিয়ের প্রস্তাব ক্রিকেটার দীপক চাহারের

হঠাৎ মাঠ ছেড়ে গ্যালারিতে উঠে গেলেন চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার দীপক চাহার। সবাইকে তাক লাগিয়ে এক মেয়েকে বিয়ের প্রস্তাব দেন। সেই মেয়েও তাকে অপেক্ষা করাননি। সম্মতি প্রকাশের পরই দুইজনের আঙটি বদল হয়। পরে জানা গেল সেই মেয়ে দীপক চাহার বান্ধবী জয়া ভরদ্বাজ। তখন গ্যালারিজুড়ে করতালি ও অভিনন্দনের প্রতিধ্বনি। 

বৃহস্পতিবার আইপিএলের ম্যাচের মাঝেই এ ঘটনা ঘটে। দীপকের বাগদানের সঙ্গে সঙ্গে ভারতীয় ক্রিকেট ও বিনোদন জগতের সম্পর্ক আরো মজবুত হলো। দীপকের বাগদত্তা জয়া হলেন ‘বিগ বস’-এর প্রাক্তন প্রতিযোগী সিদ্ধার্থ ভরদ্বাজের বোন। সিদ্ধার্থ ‘বিগ বস ৫’ এবং ‘স্প্লিটস ভিলা ২’-তে অংশ নিয়েছেন।

দিল্লিতে জন্মগ্রহণারী জয়া কর্মসূত্রে কর্পোরেট জগতের সঙ্গে যুক্ত।

Advertisement

এদিকে দীপক চাহারের সঙ্গেও বলিউডের যোগ রয়েছে। তিনি মডেল ও অভিনেত্রী মালতী চাহারের ভাই। আর এক ভাই রাহুল ক্রিকেটার। তিনি মুম্বই ইন্ডিয়ান্স দলে রয়েছেন। সম্প্রতি গোটা ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে জয়ার পরিচয় করিয়ে দেন দীপক।

মনে করা হচ্ছে যশপ্রীত বুমরা, যুজবেন্দ্র চহাল, হার্দিক পাণ্ড্যর পর খুব শিঘ্রই চাহারেরও বিয়ের ফুল ফুটবে। আইপিএল শেষ হওয়ার পরে দুবাই থেকেই ফিরেই হয়তো দীপক ও জয়া গাঁটছড়া বাঁধবেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!