ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপে খেলোয়াড়দের জন্য মনোবিজ্ঞানী রাখবে আইসিসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৫২, ৮ অক্টোবর ২০২১
বিশ্বকাপে খেলোয়াড়দের জন্য মনোবিজ্ঞানী রাখবে আইসিসি
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)

করোনাভাইরাসের কারণে জৈব-সুরক্ষা বলয়ে খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য সহায়তার জন্য টি-২০ বিশ্বকাপে মনোবিজ্ঞানী রাখা হবে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

মানসিক অবসাদ কাটাতে সম্প্রতি ক্রিকেট থেকে অনির্দিস্টকালের বিরতিতে গেছেন ইংল্যান্ডের বেন স্টোকস।  এছাড়া বিভিন্ন সফর এবং টুর্নামেন্টে জৈব-সুরক্ষা বলয়ের কারণে অনেক খেলোয়াড়ের মধ্যেই মানসিক অবসাদ ফুটে উঠেছে।

জৈব-সুরক্ষা বলয়ের কারণে সংযুক্ত আরব আমিরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অনেকেই অংশ নেননি বা অনেকেই সড়ে দাঁড়ান।

Advertisement

আগামী ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে বিশ্বের ১৬ দলকে নিয়ে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। মাসব্যাপী এই টুনার্মেন্টে খেলোয়াড়দের অধিকাংশ সময়ই হোটেলে কাটাতে হবে।

আন্তজার্তিক ক্রিকেট কাউন্সিলের জৈব নিরাপত্তার প্রধান অ্যালেক্স মার্শাল সাংবাদিকদের বলেন,অনেকেই  বিশেষ করে দীর্ঘ সময় জৈব-সুরক্ষার মধ্যে থাকায় মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হবে।

তিনি আরো বলেন, সার্বক্ষনিকভাবে আইসিসির একজন মনোবিজ্ঞানী থাকবেন। প্রয়োজনে যেকোন সময় মনোবিজ্ঞানীর সঙ্গে কথা বলতে পারবেন।

ভারতের অধিনায়ক বিরাট কোহলিসহ শীর্ষস্থানীয় খেলোয়াড়দের মন্তব্যর পর অনেক দল টুর্নামেন্টের আগে খেলোয়াড়দের জন্য মানসিক অবস্থার দিকে জোর দিয়েছে।

মার্শাল বলেন, খেলোয়াড়দের আলাদা রাখা হবে এবং তাদের জন্য নির্ধারিত পরিবেশের মধ্যে থাকতে হবে, তাই ভক্ত এবং খেলোয়াড়দের মধ্যে সরাসরি শারীরিকভাবে মিশতে দেয়া হবে না এবং আমি নিশ্চিত যে সবাই বুঝতে পারবে।

তিনি আরো জানান, খেলোয়াড়দের জৈব-সুরক্ষিত স্থানে গল্ফ বা দর্শনীয় স্থান ভ্রমণের সঙ্গে বিশ্রামের অনুমতি দেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!