ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ছাড়পত্র পেলেন স্টয়নিস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৫০, ১৯ অক্টোবর ২০২১
ছাড়পত্র পেলেন স্টয়নিস
মার্কাস স্টেয়নিস

অবশেষে বোলিং করার ছাড়পত্র পেলেন পুরোপুরি ফিট হয়ে ওঠা অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টেয়নিস।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চর্তুদশ আসরের দ্বিতীয় পর্বে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের স্টয়নিস।

এতে বিশ্বকাপের আগে তার সুস্থ হবার সংশয় তৈরি হয়েছিলো। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামেন তিনি। কিন্তু বোলিং করতে পারেননি। কারণ বোলিং করার মত শারীরিকভাবে ফিট ছিলেন না স্টয়নিস। 

Advertisement

তবে আগামীকাল ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচে বোলিং করবেন স্টয়নিস। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর নিজেই সেই ঘোষনা দেন তিনি।

স্টয়নিস বলেন, আমি আগের চেয়ে ভালো আছি, ফিট হয়ে উঠেছি। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে বল করিনি। পরের ম্যাচে ভারতের বিপক্ষে বোলিং করবো।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচে ১ বল বাকি থাকতেই ৩ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। ম্যাচে ২৩ বলে ২৮ রান করেন স্টয়নিস।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!