তালেবানরা ক্ষমতা দখলের পর আফগানিস্তানে নারী ক্রিকেট বন্ধ করে দেয়ায় আফগান পুরুষ দলের সঙ্গে টেস্ট ম্যাচটি স্থগিত করলো সিএ।
এ মাসের ২৭ তারিখ থেকে অস্ট্রেলিয়ার হোবার্টে এই টেস্ট হবার কথা ছিল। তবে আফগানিস্তানে পরিস্থিতি ‘পরিষ্কার’ না হওয়া পর্যন্ত টেস্ট খেলবে না বলে জানিয়েছে সিএ।
এক বিবৃতিতে সিএ জানিয়েছে, ‘আফগানিস্তানসহ সারা বিশ্বে পুরুষ ও নারী ক্রিকেটের প্রতি সমান দায়বদ্ধ অস্ট্রেলিয়া। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমাদের মনে হয়েছে, পরিস্থিতি পরিষ্কার না হওয়া পর্যন্ত আমাদের এই টেস্ট ম্যাচ স্থগিত রাখা উচিত। এই মওসুমে বিগ ব্যাশ লিগে আফগানিস্তানের ক্রিকেটাররা খেলবেন’।
.png)
প্রথমে এই টেস্ট ম্যাচটি ২০২০ সালের ডিসেম্বরে হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড-১৯এর কারণে তা পিছিয়ে যায়। কিন্তু এ বছরের আগস্ট মাসে আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবানরা। এরপর সে দেশে নারীদের ক্রিকেট খেলায় নিষেধাজ্ঞা আনে তালেবানরা। যা সিএ’র পছন্দ হয়নি।
পরবর্তীতে সিএ জানিয়েছিল, তালেবানের এমন সিদ্বান্তে তীব্র বিরোধিতা করে সিএ। তালেবানদের সিদ্ধান্তে পরিবর্তন না হলে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে না।
সিএ’র এমন সিদ্বান্তে হতাশ আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী। অস্ট্রেলিয়া ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশ লিগে মাঝে মধ্যে খেলা নবী জানান, ম্যাচটি বাতিল না হওয়াতে খুশি তিনি।
আফগান অধিনায়ক বলেন, এটি হতাশার। চলতি বছর ম্যাচটি হবে না। তবে আমি খুশি ম্যাচটি শুধু স্থগিত করা হয়েছে, বাতিল হয়নি।
আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে চলমান টি-২০ বিশ্বকাপের সময়ই দুবাইতে আইসিসির বৈঠক হবার কথা রয়েছে।